ফাইল ছবি
ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার ঘোষিত ১০ ফেব্রুয়ারির ছুটি শিল্প কারখানার মালিকপক্ষ আইনানুগ বিধান অনুসরণ করে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা ও পারস্পরিক সম্মতির মাধ্যমে সুবিধাজনক সময়ে সমন্বয় করতে পারবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (ওয়েজ বোর্ড বিভাগ) অ্যামপ্লয়ার্স ফেডারেশন এবং ট্রেড ইউনিয়নের নেতারাসহ সংশ্লিষ্ট অংশীজনদের কাছে একটি পত্র জারি করেছে।
পত্রে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটির বিষয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১০৪ ধারা অনুযায়ী শিল্প কারখানার উৎপাদন ও পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্মতির ভিত্তিতে উক্ত ছুটি সুবিধাজনক সময়ে সমন্বয় করার সুযোগ থাকবে।
এ ক্ষেত্রে আইনসম্মত প্রক্রিয়া অনুসরণপূর্বক মালিকপক্ষ প্রয়োজন অনুযায়ী ছুটি সমন্বয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তবে সে ক্ষেত্রে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২৫ জানুয়ারি জারিকৃত এক স্মারকের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ১ দিনের বিশেষ ছুটি ঘোষণা করা হয়।






-20260203111112.jpg)

-20260203105938.jpg)


-20260203104031.jpg)


-20260203101300.jpg)

-20260203094335.jpg)






















