• ঢাকা
  • সোমবার, ১৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদের ছুটিতে বিশেষ সতর্কতা দিল সরকার


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২৬, ০৭:৩৮ পিএম
ঈদের ছুটিতে বিশেষ সতর্কতা দিল সরকার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। দীর্ঘ এই ছুটির সময়ে অধিদপ্তরের নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ সাশ্রয় এবং ডেঙ্গু বিস্তার রোধে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ঈদ উপলক্ষে অফিস বন্ধ হওয়ার আগে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কক্ষের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

বিশেষ করে অগ্নিকাণ্ড ও যান্ত্রিক গোলযোগ এড়াতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির প্লাগ খুলে রাখার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া দীর্ঘ ছুটির সময় কোনো কক্ষে পচনশীল দ্রব্য থেকে দুর্গন্ধ না ছড়ায় এবং ওয়াশরুমসহ ভবনের কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়েও বিশেষ নজর দিতে বলা হয়েছে।

বিশেষ করে ডেঙ্গু ছড়ানো এডিস মশার প্রজনন রোধে কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!