• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২, ২০২৬, ০১:২৮ পিএম
এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

ছবি : সংগৃহীত

ঢাকা: দেশে চলতি এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মনির হোসেন চৌধুরী বলেন, এপ্রিল মাস জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ। এ মাসে কোনো সংকট হবে না জ্বালানি তেলের।
 
তিনি বলেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে ৬টি জাহাজ ছেড়েছে। তারমধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। জাহাজটি দেশে আসলে ইস্টার্ন রিফাইনারিতে কোনো সংকট থাকবে না।

এসআই

Wordbridge School
Link copied!