• ঢাকা
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি


নিউজ ডেস্ক নভেম্বর ১৬, ২০২৬, ০৯:৪২ এএম
ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও (ওসি) বদলি করা হয়েছে। 

রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

বদলিকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। 

পত্রে জানানো হয়, এই তিন কর্মকর্তাকেই কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

এর আগে, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লহকে বদলি করা হয়।

সম্প্রতি দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর ও গ্রামীণ ব্যাংকে আগুনসহ হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তীতে সেখানে বিজিবি মোতায়েন করা হয়।

এম

Link copied!