ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে হাসিব আল ইসলামকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ফেরদৌস আইয়ামকে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটিতে মোট সদস্য রয়েছেন ১০৬ জন। কমিটিতে বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদ রয়েছে ৩১টি। এ ছাড়া কমিটিতে নারী সদস্য রয়েছেন আটজন।
কমিটির অন্যান্য সদস্যদের নামসহ পূর্ণাঙ্গ তালিকা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এম







































