• ঢাকা
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা


গোপালগঞ্জ প্রতিনিধি নভেম্বর ১৫, ২০২৬, ০৯:১৫ পিএম
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার সদর এলাকার গওহরডার্তার চৌরঙ্গী এলাকায় দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোই আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় গওহরডার্তার চৌরঙ্গী এলাকায় দায়িত্ব পালনরত এসআই মোসলেম উদ্দিনকে ঘিরে ধরে মারধর ও কুপিয়ে জখম করে পালিয়ে যান তাঁরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘট চলাকালে টুঙ্গিপাড়ায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করার পাশাপাশি বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়। আর সেই মামলার বাদী ছিলেন টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম উদ্দিন।

এসএইচ 

Link copied!