ছবি : সংগৃহীত
ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে অবশ্যই ফলাফল মেনে নেবো।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।
তারেক রহমান বলেন, যেসব রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, আমরা চাই কমবেশি সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে।
বিএনপির চেয়ারম্যান বলেন, মোবাইলের মাধ্যমে গণমাধ্যমের সাহায্যে দেখেছি বিভিন্ন জায়গায় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোনো একটা রাজনৈতিক দল কিছু ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমরা এটা চাই না। যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা জন্মাবে। তবে ঘটনাগুলো ভালো না।
তিনি বলেন, দেশের মালিক হচ্ছে মানুষ। তারা যদি বেরিয়ে এসে ভোটের অধিকার প্রয়োগ করলে ভোটের সংখ্যা বাড়বে। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা যাবে।
পিএস







































