• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিজ কেন্দ্রে হেরে গেলেন জামায়াত আমির


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:১৫ পিএম
নিজ কেন্দ্রে হেরে গেলেন জামায়াত আমির

ফাইল ছবি

সামগ্রিকভাবে এগিয়ে থাকলেও নিজ কেন্দ্রে হেরে গেলেন ঢাকা-১৫ আসনে জামায়াতের ইসলামীর প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমান। 

মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কেন্দ্রটিতে জামায়াত আমির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ১৪৭ জন।

এর আগে ঢাকা-১৫ আসনের ১৭টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়। যার প্রতিটিতেই জয় পেয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। কেন্দ্রগুলোতে মোট ১০,০৪৬ ভোট পেয়েছেন তিনি।

এসএইচ

Wordbridge School
Link copied!