গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছে।
সমাবেশটি শুরু হয় সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এতে অংশ নেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং “জুলাই যোদ্ধা” হিসেবে পরিচিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সমাবেশ পরিচালনা করছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতাদের। ইতোমধ্যে বিভিন্ন দলের নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গণভোটের ফল দ্রুত বাস্তবায়ন এবং “জুলাই সনদ” পূর্ণাঙ্গভাবে কার্যকর করার দাবি জানাচ্ছেন। সমাবেশে অংশ নেওয়া বক্তারা রাজনৈতিক সংস্কার ও ন্যায়বিচারের বিষয়েও বক্তব্য রাখছেন।
এম







































