• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুড়িগ্রামে আলু চাষীদের হিমাগার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি বিষয়ক কর্মশালা


কুড়িগ্রাম প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:০৭ পিএম
কুড়িগ্রামে আলু চাষীদের হিমাগার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি বিষয়ক কর্মশালা

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন আয়োজনে কুড়িগ্রামে আলু চাষীদের জন্য আধুনিক প্রযুক্তি বহুমুখী ব্যবহার এবং হিমাগারে গুণগত সংরক্ষণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে অভিনন্দন কনভেনশন সেন্টারে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সভাপতি, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর আলম ও মো. মোকছেদুর রহমান, পরিচালকরা এবং কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক, অতিরিক্ত সচিব (অব.) ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন। সভার সভাপতিত্ব করেন আবদুল্লা আল মামুন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম।

বক্তারা আলু ফসলের সম্ভাবনা, হিমাগার শিল্পকে কৃষি শিল্প হিসেবে গড়ে তোলা, কোল্ড চেইন সেক্টরের আধুনিকীকরণ, আলুর উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ, হিমাগারের কার্যকর ব্যবস্থাপনা এবং রপ্তানি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!