• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষক নিয়োগ ভাইভায় ভুয়া প্রার্থী আটক, ২০ দিনের কারাদণ্ড


রাজবাড়ী প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:২৩ পিএম
শিক্ষক নিয়োগ ভাইভায় ভুয়া প্রার্থী আটক, ২০ দিনের কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫ এর মৌখিক (ভাইভা) পরীক্ষায় ভুয়া প্রার্থী হিসেবে অংশ নিতে গিয়ে একজনকে আটক করেছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজবাড়ীতে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষার সময় এই অনিয়ম ধরা পড়ে।

ভাইভা বোর্ডে উপস্থিত প্রার্থী নিজেই মৌখিক পরীক্ষায় অংশ নিলেও যাচাই-বাছাইয়ের একপর্যায়ে জানা যায়, তার লিখিত পরীক্ষা অন্য একজন ব্যক্তি দিয়ে দিয়েছেন।

আটক ভুয়া প্রার্থীর নাম আব্দুর রাজ্জাক। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আশুরহাট এলাকার বাসিন্দা এবং আব্দুল মাজেদের ছেলে।

ঘটনার পর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত আব্দুর রাজ্জাককে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!