ছবি: প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে চেলের ঘাটে প্রায় ১৭৩ একর জমিতে আন্তর্জাতিক মানের এই কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করা হয়।
ভিত্রী প্রস্থর স্থাপনের পর সেনাপ্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার উজ জামান বলেন, দ্রুত কাজ সম্পন্ন করতে প্রচুর অর্থের প্রয়োজন। এই অলিম্পিক কমপ্লেক্স তৈরি হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ইভেন্টগুলো অগ্রাধিকার পাবে। এটি আন্তর্জাতিক মানের ভ্যানুতে রূপান্তরিত হবে, যেখানে এশিয়ান গেমসের মতো বড় প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের স্পোর্টস এন্ড গেম এগিয়ে যাবে এবং তরুণ প্রজন্ম ও জাতি উপকৃত হবে। রোববার তিনি জানিয়েছেন, ৫-৬ বছরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করতে ৩৪ থেকে ৩৮ কোটি টাকা প্রয়োজন হবে।
সেনাপ্রধান আরও বলেন, “অনেক মানুষকে দেখেছি, কিন্তু এমন মানুষ দেখি নাই যারা স্পোর্টসের সঙ্গে জড়িত তাদের খারাপ কাজ করতে। খেলাধুলা মানুষকে নেশা ও খারাপ অভ্যাস থেকে দূরে রাখে। যুব সমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে। সেই জন্য তাদের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে।”
এর আগে সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনী উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা করেন সেনাপ্রধান।
এসএইচ







































