• ঢাকা
  • সোমবার, ৩০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ৪


চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি মার্চ ৩০, ২০২৬, ০২:১০ পিএম
চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ৪

ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গা: রাতের অন্ধকারে খালাস করার সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল -অকটেন জব্দ করেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ। এর সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
 
আলমডাঙ্গা থানার ওসি বনি ইসরাইল জানান, সোমবার (৩০ মার্চ) ভোররাতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা-খাদিমপুর রাস্তায় তেলবাহী ট্যাংক লরি থেকে ড্রামে তেল ভরার সময় ৮ ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। একই সাথে ট্যাংক লরিটিও আটক করা হয়।

ট্যাংক লরি ও ব্যারেলে প্রায় ৯ হাজার লিটার অকটেন-পেট্রল রয়েছে। এর সাথে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। 

পুলিশ আরো জানিয়েছে, খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এই তেল বাইরের কোন জেলা থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পিএস

Wordbridge School
Link copied!