• ঢাকা
  • সোমবার, ৩০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ময়মনসিংহে বেড়েছে হামের প্রকোপ, ১২দিনে ৫ শিশুর মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি মার্চ ৩০, ২০২৬, ০৩:১৭ পিএম
ময়মনসিংহে বেড়েছে হামের প্রকোপ, ১২দিনে ৫ শিশুর মৃত্যু

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে হামের ভয়াবহ প্রকোপ। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১২ দিনে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে নড়েচড়ে বসেছেন চিকিৎসকরা। তবে সংবাদ সংগ্রহ করতে গেলে চিকিৎসকের লাঞ্চনার শিকার হোন সাংবাদিকরা। 

গত ১৭ মার্চ থেকে ৩০ মার্চ রোববার পর্যন্ত মোট ১০৬ জন শিশু হাম নিয়ে ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে ১৮ মার্চ ওয়াজকুরনী, ২৬ মার্চ তনুসা ও সামিয়া নামে তিন শিশুর মৃত্যু হয়। সর্বশেষ দুই শিশুর মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫-এ। হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। তবে এবিষয়ে হাসপাতালে শিশু ওয়ার্ডে কর্মরত কোন চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।

হাসপাতালটির বিশেষায়িত ইউনিটে হামে আক্রান্ত ৬৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত ২৪ মার্চ হাসপাতাল কর্তৃপক্ষ তিনটি পৃথক মেডিকেল দল গঠন করে এবং শিশু ওয়ার্ডের তিনটি কক্ষে ১০ শয্যাবিশিষ্ট ‘হাম কর্নার’ চালু করে। তবে রোগীর চাপ বাড়ায় এই কক্ষগুলোতেও এখন স্থান সংকুলান হচ্ছে না।

পিএস

Wordbridge School
Link copied!