• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বেইলি রোডে আগুন

তদন্তে কমিটি করে দিলেন হাইকোর্ট


আদালত প্রতিবেদক মার্চ ৪, ২০২৪, ০২:০৫ পিএম
তদন্তে কমিটি করে দিলেন হাইকোর্ট

ঢাকা : রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, রাজউক, ফায়ার সার্ভিস, বুয়েটের বিশেষজ্ঞের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৪ মার্চ) বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের বিষয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে ৪ মাসের মধ্যে সে বিষয়ে জানানোর জন্যেও বলা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর দগ্ধ হন অন্তত ২২ জন।

এমটিআই

Link copied!