ঢাকা : পুলিশের গুলিতে নিহতের ঘটনায় সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় দুই মন্ত্রী, আইজিপিসহ ৬ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি হয়েছে। এস এম আমীর হামজা শাতিল নামে একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা করেছেন বলে জানা গেছে।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে এই মামলার শুনানি হবে বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে।
৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা হলো।
এমটিআই













-6858f6a403079-6a2d0660cbff5-20260615023501.jpg)

























