রাজধানীতে অভিযান চালিয়ে এক-এগারো সময়ের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক গোয়েন্দা কর্মকর্তা মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-এর গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি দায়িত্বশীল সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও, কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, মো. আফজাল নাছের অতীতে ডিজিএফআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ওই পদে ছিলেন।
এর আগে একই সময়ের সঙ্গে সংশ্লিষ্ট আরও দুই সাবেক সামরিক কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী এবং শেখ মামুন খালেদকেও গ্রেপ্তার করে ডিবি। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন।
উল্লেখ্য, এক-এগারো সময়কালকে ঘিরে বিভিন্ন অভিযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক তদন্ত ও অভিযান চালানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ওই সময়ের ঘটনাপ্রবাহে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে গ্রেপ্তার হওয়া আফজাল নাছেরের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এম







































