• ঢাকা
  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত 


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৬, ০৩:৩৫ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত 

ফাইল ছবি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সম্মানিত চেয়ারম্যান মুফতী শামছুদ্দীন জিয়া।

সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরীয়াহ্ নীতিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি উপস্থাপিত বিভিন্ন বিষয়ে শরীয়াহ্ নির্দেশনার আলোকে দিকনির্দেশনা ও অনুমোদন প্রদান করা হয়।

সভায় শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সদস্য মুফতী মিজানুর রহমান ও মুফতী আব্দুল্লাহ মাসুম উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ এবং শরীয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মো. আবুল বাশার সভায় অংশ নেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে ব্যাংকের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এসএইচ 

Link copied!