• ঢাকা
  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ট্রাম্পের অনুষ্ঠানে হামলাকারী কে এই টোমাস?


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৬, ২০২৬, ১২:১৩ পিএম
ট্রাম্পের অনুষ্ঠানে হামলাকারী কে এই টোমাস?

ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলির ঘটনা হামলাকারীকে আটক করা হয়েছে। ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘বন্দুকধারীকে আটক করা হয়েছে।’

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম কোল টোমাস অ্যালেন, বয়স ৩১ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা।

ওয়াশিংটন ডিসির অন্তর্বর্তীকালীন পুলিশপ্রধান জেফরি ক্যারল জানান, এখনো হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় এবং কাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেটিও নিশ্চিত নয়। তিনি বলেন, তদন্তকারীদের ধারণা হামলাকারী ওই হোটেলেই অবস্থান করছিলেন, যার ফলে তিনি সহজেই অনুষ্ঠানের সময় ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। তাকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, তবে তিনি গুলিবিদ্ধ হননি।

ক্যারল আরও জানান, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে প্রাথমিকভাবে মামলা হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় আরও অভিযোগ আনা হতে পারে।

মার্কিন কর্মকর্তা পিরো জানিয়েছেন, আগামী সোমবার ফেডারেল আদালতে তাকে হাজির করা হবে।

পুলিশের ধারণা, হামলাকারী একাই এই ঘটনা ঘটিয়েছে এবং বর্তমানে জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই।

পিএস

Link copied!