• ঢাকা
  • শুক্রবার, ২০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফরিদপুরে বজ্রপাতে ১ জনের মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি  মার্চ ২০, ২০২৬, ০৪:৩৩ পিএম
ফরিদপুরে বজ্রপাতে ১ জনের মৃত্যু

ফাইল ছবি

ফরিদপুর: ফরিদপুরে সদর উপজেলায় (সিঅ্যান্ডবি ঘাট)এলাকায় বজ্রপাতে আজাহারুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আজাহারুল ইসলাম ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ওয়ার্ড বয় কাওসার হোসেন  জানান, আজাহারুল ভাই আর আমি একসঙ্গে ডায়াবেটিস হাসপাতালে একই পদে চাকরি করি। উনার বিকেলে হাসপাতালে ডিউটি ছিল। দুপুরে বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের ওয়ার্ড মাস্টার (ইনচার্জ) রাজকুমার বিশ্বাস বলেন, ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে মাঠে গরু আনতে যান তিনি। কিন্তু অনেক সময় অতিবাহিত হলেও মাঠ থেকে ফিরে না আসায় পরিবারের লোকজন মাঠে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। 

এসআই

Wordbridge School
Link copied!