• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা 


ক্রীড়া ডেস্ক আগস্ট ১১, ২০২৪, ০৭:৩০ পিএম
সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা 

ঢাকা: পাকিস্তানের সফরের দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের দলে আছেন সাকিব আল হাসান। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। 

পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন। তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছেন আছেন এই পেসার। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন।

বাংলাদেশ টেস্ট দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

দলে ফিরেছেন: মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন: শাহাদাত হোসেন।

এআর

Link copied!