• ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গলফ উন্নয়নে একসঙ্গে কাজ করবে টি স্পোর্টস ও বিপিজিএ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৯, ২০২৬, ১০:৩৪ পিএম
গলফ উন্নয়নে একসঙ্গে কাজ করবে টি স্পোর্টস ও বিপিজিএ

বিপিজিএ’র পক্ষে সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস এবং টি স্পোর্টসের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর উল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

দেশের পেশাদার গলফের উন্নয়ন, প্রচার-প্রসার ও সম্প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস এবং বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএ)।

রোববার (১৯ জুলাই) ঢাকার জলশিঁড়ি গলফ ক্লাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ। বিপিজিএ’র পক্ষে সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস এবং টি স্পোর্টসের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর উল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় দেশের পেশাদার গলফের প্রচার-প্রসার, বিভিন্ন টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার এবং খেলোয়াড়দের পারফরম্যান্স আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। ভবিষ্যতে দেশের গলফের সার্বিক উন্নয়নেও পারস্পরিক সহযোগিতার ভিত্তি দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছে উভয় পক্ষ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিপিজিএর সেক্রেটারি জেনারেল সিফাত আহমেদ চৌধুরী, জলশিঁড়ি গলফ ক্লাবের সিইও ও জিএম এবং টি স্পোর্টস ও বিপিজিএর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এম

Link copied!