• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৩ ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক


রাজবাড়ী প্রতিনিধি মার্চ ৩, ২০২৬, ০২:৪৪ পিএম
৩ ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ছবি: প্রতিনিধি

হঠাৎ ফাল্গুনের ঘন কুয়াশার কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর ৫টা ৫০ মিনিট থেকে কুয়াশা ঘন হয়ে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই প্রান্তে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট যানবাহন আটকা পড়ে। এতে চালক, যাত্রী ও শ্রমিকদের ভোগান্তি বাড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন–এর দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কুয়াশা কমে যাওয়ায় সকাল ৮টা ৫০ মিনিটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। চলাচল স্বাভাবিক থাকলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে। বর্তমানে এ নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট–বড় মিলিয়ে মোট ১৪টি ফেরি চলাচল করছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!