• ঢাকা
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অবৈধ মজুদে ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ


ময়মনসিংহ প্রতিনিধি মার্চ ২৮, ২০২৬, ০৬:৪৬ পিএম
অবৈধ মজুদে ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্স নামের একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা জ্বালানি পরে পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।

এর আগে শুক্রবার রাতে হালুয়াঘাটে পৃথক অভিযানে আরও ২৩০ লিটার জ্বালানি জব্দ করে উপজেলা প্রশাসন। প্রশাসন জানিয়েছে, জ্বালানি সংকট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!