ছবি : সংগৃহীত
ভোলা: ভোলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পাওয়া গেছে। ভোলা নর্থ-৩ নামের কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
রোববার (১৫ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়। বাপেক্সের প্রতিনিধিদের তত্ত্বাবধানে এ পরীক্ষা চালানো হচ্ছে।
বাপেক্স জানায়, কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। গত শনিবার এর পারফোরেশন কাজ শেষ হয়। ডিএসটি শুরুর আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষা করা হলে সন্তোষজনক ফল পাওয়া যায়।
প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে পরীক্ষা শেষ হওয়ার পরই গ্যাসের মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত তথ্য জানানো হবে বলে জানিয়েছে বাপেক্স।
পিএস







































