• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেখ হাসিনা ফিরবেন না, এগুলো ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’: চিফ প্রসিকিউটর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৬, ০১:১৭ পিএম
শেখ হাসিনা ফিরবেন না, এগুলো ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’: চিফ প্রসিকিউটর

ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন ‘রাজনৈতিক স্টান্টবাজি’।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি। তিনি কখনোই দেশে ফিরবেন না। শি উইল নট কাম ব্যাক।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার যে বর্তমান তৎপরতা, যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি, এগুলো তাঁর পলিটিক্যাল স্ট্যান্ডবাজি।’

এ সময় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠিয়েছেন।

পিএস

Link copied!