ছবি: প্রতিনিধি
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের ১১–দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লার নির্বাচনী জনসভায় ব্যাপক জনসমাগম হয়েছে।
শনিবার বিকেল চারটায় তিতাস উপজেলার গাজিপুর হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ে জনসমাগম। নেতাকর্মীদের স্লোগানে জনসভাস্থল মুখরিত হয়ে ওঠে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই স্লোগানে গাজিপুর হাইস্কুল মাঠ প্রকম্পিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য, ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি এবং কুমিল্লা–২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লার সভাপতিত্বে জনসভা পরিচালনা করেন তিতাস উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, কুমিল্লা–নোয়াখালী অঞ্চলের টিম সদস্য আব্দুস সাত্তার, জামায়াত কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, জেলা সেক্রেটারি সাইফুল্লাহ ইসলাম শহিদ এবং জেলা উত্তরের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন তিতাস উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা নূর নবী, তিতাস উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক সাঈদ সরকার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাত হোসেন, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন মুন্সি, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ডা. শাহাবুদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম এবং উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব আবু সাঈদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এসএইচ







































