• ঢাকা
  • সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ


বরিশাল অফিস ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:০৯ পিএম
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ

ফাইল ছবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছ থেকে আটককৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে রবিবার সন্ধ্যা রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠী বন্দরে।

নিষিদ্ধ ঘোষিত ওই নেতা হলেন ইয়াসির আরাফাত সোহেল কাজী। তিনি বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ডিবি পুলিশ যখন সোহেল কাজীকে গাড়িতে তোলছিল, তখন কয়েকজন ব্যক্তি বাধা প্রদান করেন। একপর্যায়ে স্থানীয়রা ডিবি পুলিশের গাড়ি ঘিরে ফেলেন। এতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি সংঘর্ষের দিকে যেতে পারে এমন আশঙ্কা দেখা দিলে স্থানীয়রা শেষমেষ সোহেল কাজীকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যান।

বরিশাল জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোস্তফা আনোয়ার বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে।” একই বক্তব্য জানিয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!