• ঢাকা
  • সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশের রাজনীতিতে আর সন্ত্রাস চলবে না: মামুনুল হক


ফরিদপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:১০ পিএম
বাংলাদেশের রাজনীতিতে আর সন্ত্রাস চলবে না: মামুনুল হক

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “গুন্ডা-মাস্তান দিয়ে জনগণের ভোট ছিনতাই করার দিন শেষ।”

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ফরিদপুরের ভাঙ্গায় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা মামুনুল হক বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে যদি কেউ ভোটের রায় ছিনতাই করতে আসে বা ব্যালট পাল্টে দিতে চেষ্টা করে, তাদেরকে গণ-প্রতিরোধ করার আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে আর সন্ত্রাস চলবে না।”

এ সময় খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি শারাফাত হোসাইন, ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর উপজেলা) আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনীত প্রার্থী মাওলানা হামজালা।

পরে মাওলানা মামুনুল হক নির্বাচনী জনসভায় উপস্থিত মানুষদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীদের জয়ী করার জন্য ভোট দেওয়ার আহ্বান জানান।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!