• ঢাকা
  • সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্ত্রী হত্যায় স্বামীর দশ বছরের কারাদণ্ড


কুষ্টিয়া প্রতিনিধি ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:৩২ পিএম
স্ত্রী হত্যায় স্বামীর দশ বছরের কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ায় স্বামী শফিকুল ইসলামকে স্ত্রী অন্নি খাতুন সোনালী হত্যার মামলায় দশ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ এনায়েত কবির সরকার আজ (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাজাপ্রাপ্তির উপস্থিতিতে এই আদেশ দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রমের কারাদণ্ড কার্যকর হবে।

আদালতের তথ্য অনুযায়ী, শফিকুল ইসলাম ও অন্নি খাতুন সোনালী চার বছর আগে বিবাহিত হন এবং তাদের এক পুত্র সন্তান অনিক (৩) রয়েছে। পারিবারিক বিবাদের এক পর্যায়ে শফিকুল ইসলাম স্ত্রীকে ঘুমের সময়ে গলায় চেপে ধরেন, যার ফলে অন্নি খাতুন শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

ঘটনার পর আসামী সরাসরি পালিয়ে যাননি এবং হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করেন। আদালতের বিবেচনায়, আসামীর কর্মকাণ্ড ইচ্ছাকৃত হত্যার উদ্দেশ্যপ্রণোদিত ছিল না। তাই মামলা দ্যা প্যানেল কোর্ড  ১৮৬০, সেকশন ৩০৪ পার্ট ২ অনুযায়ী বিচার করা হয়।

আদালত বিবেচনা করেছেন, আসামীর বয়স, অপরাধের গুরুত্ব, তার অতীত ইতিহাসে অপরাধ না থাকা এবং পারিবারিক ঝগড়ার প্রেক্ষাপট। এই কারণে তাকে সেকশন ৩০৪ পার্ট ২ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!