• ঢাকা
  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২০ বছর পর বরিশালে তারেক রহমানের নির্বাচনি জনসভা


বরিশাল অফিস ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১২:৫৮ পিএম
২০ বছর পর বরিশালে তারেক রহমানের নির্বাচনি জনসভা

ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার বেলা ১২টা ২৫ মিনিটে বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় উপস্থিত হন।

ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে আসার পর মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতা-কর্মী ও সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তারেক রহমান হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

সমাবেশ থেকে তিনি বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও জোটের শরিক দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এর মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন:

বরিশাল: জহির উদ্দিন স্বপন (১), সরদার সরফুদ্দিন আহমেদ (২), জয়নুল আবেদীন (৩), মো. রাজিব আহসান (৪), মো. মজিবর রহমান সরওয়ার (৫), আবুল হোসেন খান (৬)
ঝালকাঠি: রফিকুল ইসলাম জামাল (১), ইসরাত সুলতানা ইলেন ভূট্টো (২)
বরগুনা: মো. নজরুল ইসলাম মোল্লা (১), মো. নূরুল ইসলাম (২)
পটুয়াখালী: আলতাফ হোসেন চৌধুরী (১), মো. সহিদুল আলম তালুকদার (২), মো. নুরুল হক (৩), এবিএম মোশাররফ হোসেন (৪)
পিরোজপুর: আলমগীর হোসেন (১), আহম্মদ সোহেল মনজুর (২), মো. রুহুল আমীন দুলাল (৩)
ভোলা: আন্দালিভ রহমান (১), মো. হাফিজ ইব্রাহিম (২), হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (৩), মোহাম্মদ নূরুল ইসলাম (৪)

সমাবেশের একদিন আগে থেকেই বরিশাল নগরীতে জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছানো শুরু করেন। মঙ্গলবার রাতভর অনেকেই মাঠেই অবস্থান করেন।

বুধবার সকাল থেকেই নগরী মিছিলের চিত্রে রূপ নেয়। বেলস পার্ক মাঠে ব্যানার, ফেস্টুন, দলীয় রঙ ও ধানের শীষ প্রতীক দিয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সমাবেশের কার্যক্রম শুরু হয় কোরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!