ভারতের ওপর আরোপিত মার্কিন শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের সাম্প্রতিক সমঝোতার অংশ হিসেবে শুল্কহার কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনার বিষয়ে তিনি সম্মতি জানিয়েছেন।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বিদ্যমান বাধা হ্রাসে রাজি হওয়া, পাশাপাশি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে যুক্তরাষ্ট্র ও সম্ভাব্যভাবে ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নেওয়ায় এই শুল্কছাড়ের পথ তৈরি হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলোচনার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মোদির অনুরোধের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে কার্যকর একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছেন তারা। এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে।
ট্রাম্প আরও দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্যসহ বিভিন্ন খাতে ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে।
এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিদ্যমান ২৫ শতাংশ পারস্পরিক শুল্কের পাশাপাশি রাশিয়ার তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, সেটিও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত। ভারতে উৎপাদিত পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তকে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
এম







































