• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাসক নয়, সেবক হিসেবে কাজ করব: আব্দুল মান্নান


ওবাইদুল হক,কবি নজরুল কলেজ প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:০১ পিএম
শাসক নয়, সেবক হিসেবে কাজ করব: আব্দুল মান্নান

ছবি : প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ড.মোঃ আব্দুল মান্নান বলেছেন, জনগণের সমর্থন পেলে আমরা শাসক নয়, সেবক হিসেবে কাজ করব। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ধোলাইখাল টং মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

আব্দুল মান্নান বলেন, পুরান ঢাকার গ্যাস সংকট, তীব্র যানজট, ড্রেনেজ ও বিশুদ্ধ পানির সমস্যা দীর্ঘদিনের। চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থাও দুর্বল,কোনো সরকারি হাসপাতাল বা খেলার মাঠ নেই। জনগণ নির্বাচিত করলে এসব সমস্যার সমাধান করা হবে।  

তিনি বলেন,এলাকাটি বড় ব্যবসায়িক কেন্দ্র হলেও চাঁদাবাজি ও দখলবাজিতে ব্যবসায়ীরা নিরাপত্তাহীন। রাস্তা ও ফুটপাত দখল করে চাঁদা আদায় করা হচ্ছে। মাদক ও ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে। আমরা জনগণের সমর্থন পেলে শাসক নয়, সেবক হয়ে কাজ করব। চাঁদাবাজি বন্ধ করে চাঁদামুক্ত নিরাপদ ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা হবে। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের সরকারি খাস জায়গায় চাঁদামুক্তভাবে পুনর্বাসন করা হবে।

জামায়াতের এই প্রার্থী বলেন, বুড়িগঙ্গা নদী দখল ও দূষণমুক্ত করে মেরিন ড্রাইভ, পর্যটন কেন্দ্র ও অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে, যা যানজট কমাবে ও কর্মসংস্থান সৃষ্টি করবে। আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়তে চাই।
 
তিনি আরও বলেন, তাছাড়া কোনো অন্যায়ের সঙ্গে আমাদের দলের সম্পর্ক নেই। আমরা ক্ষমতায় গেলে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসনের মাধ্যমে সরকারি সব সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সব অর্থের হিসাব সবাইকে প্রকাশ্যে জানানো হবে। মানুষ চায় নিরাপদ ব্যবসা ও শান্তিপূর্ণ বসবাস আমরা সেই গ্যারান্টি দিতে চাই।

পিএস

Wordbridge School
Link copied!